আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতিহাসের ভারতীয় রুপির সবচেয়ে বড় দর পতন

ইতিহাসের ভারতীয় রুপির সবচেয়ে বড় দর পতন

ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় দেশটির মুদ্রা রুপি সংযুক্ত আরব আমিরাতের দিরহামের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছেছে। খবর খালিজ টাইমসের।

\
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক দিরহামের বিপরীতে রুপির দর নেমে দাঁড়ায় ২৩ দশমিক ১৪-এ। মার্কিন ডলারের বিপরীতে রুপির মান কমে হয় ৮৪ দশমিক ৯২।  
ব্যবসায়ীদের মতে, পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) সরাসরি হস্তক্ষেপ করেছে। ব্যাংকের এক মুদ্রা ব্যবসায়ী জানান, 'আরবিআই একটি নির্দিষ্ট স্তরে হস্তক্ষেপ করে এবং সেশনের বাকি সময় তা ধরে রাখে। তবে পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের সম্ভাবনা খুবই ক্ষীণ।'  


সোমবার প্রকাশিত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে উঠে এসেছে, দেশটির বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বেড়েছে। স্বর্ণ আমদানির পরিমাণ রেকর্ড মাত্রায় বৃদ্ধি এবং রপ্তানির নিম্নমুখী ধারা এর প্রধান কারণ।  

গত ৩ ডিসেম্বর ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছে এক ডলারের বিপরীতে দাঁড়ায় ৮৪ দশমিক ৭৫। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হওয়া এবং আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান রুপির মান পতনের পেছনে অন্যতম কারণ।  


২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে ভারতীয় অর্থনীতি ৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম। ইউরোপীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতাও এই দরপতনে ভূমিকা রেখেছে।  

২০২০ সালে মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যও রুপির মান পতনে প্রভাব ফেলেছিল। তিনি বলেছিলেন, ব্রিকস জোটভুক্ত দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।  

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে এবং মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক নীতি এবং আমদানি-রপ্তানির ভারসাম্য রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত