আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দিল্লির সকল স্কুলকে নির্দেশ দিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল​ কর্পোরেশন (এমসিডি)। শনিবার (২১ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলগুলোকে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, গত ১২ ডিসেম্বর জিএনসিটিডি’র (দিল্লি সরকার) প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক করে এমসিডি। সেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে 'প্রতিরোধমূলক ব্যবস্থা' বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এমসিডি-ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে। 


এদিকে ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন, তারা সকলেই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না। তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়, তাই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসি’র কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়।  \

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত