আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আমার ভাই ম র লো কেন- জবাব চাই জবাব দাও

আমার ভাই  ম র লো কেন- জবাব চাই জবাব দাও

রাজধানীর পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা।  


মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় সহপাঠী মোতাসিম মাসুদের মৃত্যু ও আরও দুই সহপাঠীর আহতের ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন বুয়েট শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন- বিচার চাই বিচার চাই’, ‘আমার ভাই  মরলো কেন- জবাব চাই জবাব দাও’, ‘মদ্যপ চালকের শাস্তি চাই- আমার ভাইয়ের ন্যায়বিচার চাই’, ‘দুর্ঘটনা নয়-নৃশংস হত্যাকাণ্ড’, ‘মদ খেয়ে গাড়ি চালান-আর কত নিবেন জান’, ‘ক্ষমতার কোন ঠাঁয় নাই-মাসুদ হত্যার বিচার চাই’, ‘জাস্টিস ডিলেয়েড-জাস্টিস ডিনায়েড’, ‘ন্যায় নাকি ক্ষমতা-ন্যায়বিচার ন্যায়বিচার’, ‘সড়কে লাশের মিছিল আর কত’, ‘হত্যাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেবেন না’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন।

অভিযুক্তের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।


তারা আনুষ্ঠানিকভাবে পাঁচটি দাবি জানিয়েছেন। দাবি গুলো হচ্ছে- 

১. যেকোনো মূল্যে এই হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।

৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।

৪. তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 

৫. সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বুয়েটের মূল ফটক থেকে শুরু হয়। এরপর পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বুয়েটের ৬ নং গেট দিয়ে ঢুকে পুনরায় বুয়েটের মূল ফটকে এসে শেষ হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত