আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ ঘরে আগুন

ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ ঘরে আগুন

বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি নতুন পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বসতঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। 


ওই পাড়ার বাসিন্দাদের দাবি, বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে পাশের টঙ্গঝিরি পাড়ায় অনুষ্ঠান চলছিল। নতুন পাড়ার বাসিন্দারা সবাই সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ সময় ওই পাড়ার ১৯টি ঘরের মধ্যে ১৭টিই পুড়ে গেছে। 


সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস জানান, সরই ইউনিয়ন সদর থেকে ৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণে টঙ্গঝিরি এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের একশ একর জায়গা রয়েছে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানকার বাগানে নিয়োজিত কর্মচারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরে আশপাশে এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি পরিবার ওই জায়গা দখলের জন্য অস্থায়ী জুম ঘর নির্মাণ করে। নাম দেওয়া হয় টঙ্গঝিরি নতুন পাড়া। 

জানা গেছে, ওই স্থানে ঘর নির্মাণ হলেও মালিকরা তাদের আগের পাড়াতেই বসবাস করতেন। তবে সরকার পতনের পুর ওই জায়গার দখল ও কর্তৃত্ব নিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের বাসিন্দারা নিজেদের মধ্য বিবাদে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে মতবিরোধ তীব্র হলে সম্প্রতি গুংগা মনি ত্রিপুরা একই এলাকার ৫ জন ত্রিপুরাকে অভিযুক্ত করে লামা থানায় সাধারণ ডায়েরি করেন। এর মধ্যেই মঙ্গলবার গভীর রাতে আকস্মিকভাবে ১৭টি বসতঘর পুড়ে যায়।


গংগা মনি ত্রিপুরা জানিয়েছেন, বড় দিন উপলক্ষে আমরা গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলাম। গভীর রাতে পাড়ায় এসে দেখি আগুন। নিকটবর্তী কোথাও পানির সুব্যবস্থা না থাকায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায় নি। 

এ বিষয়ে লামা ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে ৩৪টি কম্বল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাদের সহায়তা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাদের বলেছি, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে লিখিত আকারে দিতে। 

লামা থানার ওসি এনামূল হক ভূঞা বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তরা কিছু অভিযোগের কথা বলেছেন, সেগুলো নিয়ে তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত