আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে

‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে

জুলাই বিপ্লবের আগপর্যন্ত সময় টেলিভিশন পরিচালনার সঙ্গে ‌‘সিটি গ্রুপ’ কখনোই যুক্ত ছিলো না। ‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরেও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই ছিল বিনিয়োগকারীর ভূমিকায়।


সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রতবোধ করেছে। শিল্পগোষ্ঠীর অংশীপ্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগীদার হতে হয়েছে। তাই ৫ আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালন দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে।


পরবর্তী সময় থেকে পেশাজীবীরাই সময় টিভি পরিচালনা করে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে গত ১৮ ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এসময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ’র অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক। সময় টেলিভিশনের সহকর্মীসহ সকলের স্মরণে থাকার কথা, পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর, সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছিল, দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানান হবে না। তারই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা দেয়া হয়। যেখানে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সংযুক্তি ছিলো না। সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গেও এমন কোনো সম্পৃক্ততা খুঁজতে চাওয়া অমূলক।


সময় টেলিভিশন নিজস্ব নীতিমালা ও পরিকল্পনা মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণে সময় টেলিভিশন পরিচালনা বোর্ড অঙ্গীকারাবদ্ধ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত