আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাড়ি বানাতে বৃক্ষমানবকে অর্থ প্রদান

বাড়ি বানাতে বৃক্ষমানবকে অর্থ প্রদান

বৃক্ষমানব আবুল বাজনদারকে জমি কিনে বাড়ি করার জন্য অর্থ প্রদান করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক কবির চৌধুরী।

মঙ্গলবার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় চিকিৎসকদের উপস্থিতিতে জমির প্রাথমিক কাগজপত্রসহ ছয় লাখ টাকার চেক আবুল বাজনদার ও তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন কবির চৌধুরী।
বৃক্ষমানব এতে আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি খুবই আনন্দিত। যা ভাষায় প্রকাশের মতো না। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো সবার কাছে আমি ঋণী হয়ে থাকবো।’
 
আবুল বলেন, একদিকে আমি সুস্থ হওয়ার পথে, অন্যদিকে নতুন জায়গা পেলাম। সুস্থ হয়ে আমি ওই জায়গায় থাকবো। জানা যায়, অধ্যাপক কবির চৌধুরী আবুলকে মোট ছয় লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে জমির জন্য চার লাখ ২০ হাজার এবং বাকি টাকা তার ঘর বানানোর জন্য।
বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন বলেন, ট্রি-ম্যান রোগে আক্রান্ত আবুল বাজনাদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে কবির চৌধুরীও একজন।

তিনি আরো বলেন, ‘আশা করি আবুল বাজনাদার দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।’
এর আগে চলতি বছরের শুরুতে ট্রি-ম্যান রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আসেন খুলনার পাইকগাছার আবুল বাজনদার।
এরপর থেকে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে।

শেয়ার করুন

পাঠকের মতামত