আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দু’দিনে ৩ কোটি সিমের নিবন্ধন নিয়ে সংশয়

দু’দিনে ৩ কোটি সিমের নিবন্ধন নিয়ে সংশয়

বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন,আঙুলের ছাপ দিয়ে সিম পুনঃনিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না।

এজন্যে সময় বেঁধে দেওয়া হয়েছে ৩১ মে। এই সময় পার হলে অনিবন্ধিত সকল সিম বন্ধ করে দেয়া হবে।
কিন্তু এখনো প্রায় তিন কোটির মতো সিম অনিবন্ধিত রয়ে গেছে। আর মাত্র দু’দিনে কতটা সম্ভব হবে এত বিশাল সংখ্যক সিম নিবন্ধনের কাজ?
 
ঢাকার ফার্মগেটে একটি মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে দেখা গেলো অনেক মানুষের ভিড়। আঙুলের ছাপ দিয়ে সিম পুনঃনিবন্ধনের শেষ সুযোগ হারাতে চান না অনেকে।
তবে বেশিরভাগই এসেছেন সিম বন্ধ করে দেয়া হবে এই ভয়ে। অনেকে আবার বাধ্য হয়ে এলেও সিম নিবন্ধন নিয়ে ঠিক কি হচ্ছে সেনিয়ে আস্থা রাখতে পারছেন না। এক ব্যবসায়ী বলছেন, ‘ধরুন আমার ফোনটা চুরি হল। আমার সিম দিয়ে অপরাধী চক্র একটা কিছু করলো। তখন তো পুলিশ এসে আমাকে ধরবে।’
যে পদ্ধতিতে সিম নিবন্ধন হচ্ছে তাতে আপত্তি জানিয়ে আর একজন বলছেন, ‘ফর্মে আপনি যা খুশি তাই লিখতে পারেন। কেউ সেগুলো খুলেও দেখছে না। হাটে মাঠে ঘাটে যে যেখানে পেরেছে টুল নিয়ে মোবাইল সিম নিবন্ধন করতে বসে পড়েছে।’
দু’একজন বলছেন, বিকল্প থাকলে আঙুলের ছাপ দিয়ে তিনি সিম নিবন্ধন করাতেন না।
কিন্তু বিকল্প যে নেই তা অনেক আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ৩১মে বায়োমেট্রিক সিম রিভেরিফিকেশনের শেষ দিন।
বাড়িয়ে দেয়া সময় শেষ হলেই বন্ধ করে দেয়া হবে সিম।
সময় আর বাড়ছে না। কিন্তু তিন কোটির মতো সিম পুনঃ নিবন্ধন এখনো বাকি রয়ে গেছে সেটিও জানিয়েছেন তিনি।
গ্রামীণ ফোনের কর্পোরেট এ্যফেয়ার্সের প্রধান মাহমুদ হোসেইন বলছেন, মাত্র দুদিনে এত সিম নিবন্ধন তাদের পক্ষে সম্ভব নয়।
তিনি বলছেন, ‘বাস্তবে এটা সম্ভব নয়। পুরো মার্কেটের কথা জানি না তবে আমাদের কথা জানি। আমাদের এক কোটি বিশ লাখ সিম পুন-নিবন্ধন বাকি আছে। আগামী দুদিনে বিশ লাখের নিবন্ধন কাজ হয়ত হতে পারে। বাকিটা নিবন্ধনের বাইরে রয়ে যাবে।’
সরকারের আল্টিমেটাম, মোবাইল ফোন কোম্পানির তরফ থেকে বিশেষ পুরস্কার, ফোন করলেই পুনঃনিবন্ধনের আবেদন, এত কিছুর পরও যারা এখনো সিম নিবন্ধন করেননি তাদের সম্পর্কে এখন বিটিআরসির কাছ থেকে সর্বশেষ নির্দেশনার অপেক্ষায় মোবাইল কোম্পানিগুলো।

শেয়ার করুন

পাঠকের মতামত