আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ‘অ্যা নিউ জেনারেশন’

‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ‘অ্যা নিউ জেনারেশন’

সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ‘অ্যা নিউ জেনারেশন’ অধ্যায়ে আলোচিত দুই তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল এবং মোহাম্মদ সেজানের নাম উঠে এসেছে। নারায়ণগঞ্জের এই দুই শিল্পী ছাত্র–জনতার আন্দোলনে তাদের গানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


তাদের জনপ্রিয় গান ‘কথা ক’ এবং ‘আওয়াজ উডা’ আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রেরণা জুগিয়েছে এবং তাদেরকে আরও পরিচিত করেছে।


সম্প্রতি পাঠ্যবইয়ে হান্নান-শিমুলের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর পাঠ্যবই - 'ইংলিশ ফর টুডে' তে দেখা যায়, সেখানে 'নতুন প্রজন্ম' অধ্যায়ের 'জেনজি বিপ্লব' শিরোনামে উঠে এসেছে  র‍্যাপার হান্নান ও সেজানের নাম। বইয়ের ৩০ নম্বর পাতার সেই অনুচ্ছেদের তাদের সম্পর্কে লেখা হয়েছে, ‘আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।’

অনুচ্ছেদে আরও উল্লেখ করা হয়েছে, ‘তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’


পাঠ্যবইয়ের নাম আসার খবরে ‘গর্ববোধ’ করছেন বলে জানান ‘আওয়াজ উডা’ র‍্যাপার হান্নান। শুক্রবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।’

‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছিল র‌্যাপার হান্নানকে। ১২ দিন জেল খেটেছেন নারায়ণগঞ্জের এই র‍্যাপার। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ র‍্যাপার। বিরুদ্ধ সময়ে ‘কথা ক’ প্রকাশের পর আত্মগোপনে থাকতে হয়েছিল সেজানকে।

সেজান ও হান্নান নিয়মিত কনসার্টে পারফর্ম করছেন। গত বছরের শেষের দিকে তারা ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান পরিবেশন করেন। বর্তমানে তারা নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত, যা শিগগিরই ঘোষণা করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত