আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হিন্দুসেনার আপত্তি, আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি

হিন্দুসেনার আপত্তি, আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি

ভারতের গুরুত্বপূর্ণ সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির উরস চলাকালীন আজমির শরীফ দরগায় আনুষ্ঠানিকভাবে ‘চাদর’ পাঠালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত সম্প্রদায়ের মধ্যে 'ঐক্য ও শ্রদ্ধার প্রতীক' হিসাবে ২০১৪ সাল থেকে দরগায় চাঁদর পাঠিয়ে আসছেন মোদি।


এনডিটিভি জানিয়েছে, আজমির দরগাহর উত্তরসূরি এবং অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশীন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরুদ্দিন চিশতি মোদির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি 'সংহতি, উন্নয়ন, বিশ্বাস এবং সকলের প্রতি শ্রদ্ধা' আদর্শের প্রতি মোদির প্রতিশ্রুতি তুলে ধরেন।

 

সৈয়দ নাসিরুদ্দিন চিশতী বলেন, ১৯৪৭ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য দেশের প্তিটি প্রধানমন্ত্রী সমুন্নত রেখেছেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদি ধারাবাহিকভাবে ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন হিসাবে চাদর পাঠিয়েছেন। এটি সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং সুফি সাধকদের সম্মান জানানোর ভারতের গভীর সংস্কৃতিকে প্রতিফলিত করে।


শনিবার (৪ জানুয়ারি) মোদির চাদর তুলে দেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিক উরস উদযাপনের সময় এটি তুলে দেওয়া হয়।

জাতি-ধর্ম নির্বিশেষে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ভক্ত আজমির শরীফ দরগা ভ্রমণ করেন।

 

সৈয়দ নাসিরুদ্দিন চিশতি বলেন, যারা ধর্মের নামে বিভেদের বীজ বপন করতে চায়, তাদের কাছে এটি একটি স্পষ্ট বার্তা। এটি আমাদের মিলিত ঐতিহ্য এবং সম্মিলিত সম্প্রীতির পুনঃনিশ্চয়তা।

এদিকে হিন্দুসেনা নামের ভারতের একটি সংগঠন দাবি করেছে, আজমীর শরীফের দরগার জায়গায় একটি শিব মন্দির রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এমন আবহে মোদির এবারের চাদর পাঠানো যথেষ্ট তাৎপর্যপূণ বলে মনে করছে দেশটির রাজনৈতিক মহল।

মামলাকারী হিন্দুসেনার প্রধান বিষ্ণু গুপ্ত আলাদা করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আজমির শরীফের বার্ষিক উরসে চাদর না পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু মোদি সেই অনুরোধে কান না দিয়ে প্রতি বছরের মতো এবারও দরগায় চাদর পাঠালেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত