আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশের জাতীয় বাজেট ঘোষণা

বাংলাদেশের জাতীয় বাজেট ঘোষণা

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ নিয়ে টানা আটবার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে সবমিলিয়ে তিনি ১০ বার বাজেট উপস্থাপন করলেন।
বাজেটের ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা আসবে অভ্যন্তরীণ অর্থায়ন থেকে। অবশিষ্ট ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা বাজেট ঘাটতি হিসেবে থাকবে। এ ঘাটতি মোট জিডিপি'র ৫.০ শতাংশ।
ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা (জিডিপি'র ১.৯ শতাংশ) এবং অভ্যন্তরীণ উৎস হতে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা (জিডিপি'র ৩.১ শতাংশ)।
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা। মোট বাজেটের পরিমাণ ছিলো ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

আগের অর্থবছরের বাজেটের আকার ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এবারের বাজেট গতবছরের তুলনায় আকারে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বড়।
প্রস্তাবিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেটের ২৮ দশমিক ৭৩ শতাংশই ঘাটতি দেখানো হয়েছে যা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশের সমান।
২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা। উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হবে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।
শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৯ হাজার ৯ কোটি টাকা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২৬ হাজার ৮৪৭ কোটি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২২ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়।
যোগাযোগ অবকাঠামো খাতে ৩৪ হাজার ৭৫২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
নতুন অর্থবছরে করমুক্ত আয়ের সীমা আগের বছরের মতোই থাকছে। পুরুষদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা, নারী ও বয়স্কদের ক্ষেত্রে এই সীমা ৩ লাখ টাকা।
বাজেটে কর আদায়ের জন্য মূল্য সংযোজন কর বা ভ্যাটের ওপর সবচেয়ে জোর দেয়া হয়েছে। এই খাত থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা। আয়কর ও মুনাফা কর ধরা হয়েছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।
তবে মূসক ও সম্পূরক শুল্ক আইনটি এ বছর থেকে কার্যকর করার কথা আগে বলা হলেও, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানিয়েছেন, ২০১৭ সালের জুলাই থেকে তা কার্যকর হবে।
প্রতি বছরের ৩০ অক্টোবর কর দিবস ঘোষণা করে, ওই দিনের মধ্যে আয়কর বিবরণী দাখিলের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ওই তারিখের পর বিবরণী দাখিলের আর কোনো সময় বাড়ানো হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত