আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ছাত্র উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চাইলে তিনি আর সরকারে থাকতে পারবেন না

ছাত্র উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চাইলে তিনি আর সরকারে থাকতে পারবেন না

রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 


নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চাইলে তিনি আর সরকারে থাকতে পারবেন না। সরকারে থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। নির্দিষ্ট সময়ের আগেই তারা সরকার ছেড়ে দেবেন। বাইরে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেখানে আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ করছি না। বৈষম্যবিরোধীর নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে। তারা তাদের মতো কাজ করছে। আমরা দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে সরকার ছেড়ে দেব।’


তিনি বলেন, ‘উনি (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যেটা বললেন যদি রাজনৈতিক দল গঠন হয়, তাহলে আমরা থাকতে পারব না। আমার তো ওই দলের সঙ্গে সম্পর্কই নেই, তাহলে আমরা কেন থাকতে পারব না? ছাত্র উপদেষ্টারা বাইরের রাজনীতির সাথে যথাযথ দূরত্ব বজায় রেখেই আছে।’ 

তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘নিরপেক্ষতার কথা বললে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপিপন্থী লোকজন থাকে, সেটিও বিবেচনা করতে হবে। এখনো তো এটির সময় আসেনি।’

তিনি বলেন, ‘এক-এগারো এবং মাইনাস টুর আলাপটা বেশ কিছুদিন আগে সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। বিএনপি কেন জানি মনে করে, এই সরকার হয়েছে শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য। এই সরকারকে তারা নির্বাচিত বলে না, এটি তাদের ভুল বক্তব্য। নির্বাচনের মাধ্যমে পটপরিবর্তন হলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে পটপরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে অন্তর্বর্তী সময়ের জন্য। যে সরকার বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। বিচার ও সংস্কার আমাদের সমান প্রায়োরিটি। ছাত্ররা সরকারে এসেছি ওয়াচডগের ভূমিকা পালন করতে। যাতে করে সরকার গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত একটি কথা বলেছে, এই সরকার অবৈধ ও অনির্বাচিত। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই টোনে বিএনপিও কথা বলছে। এটি কিন্তু সন্দেহের সৃষ্টি করে। আমি মনে করি না, এটি তারা ওই উদ্দেশ্য থেকেই বলেছে। তবে তাদের কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। নিরপেক্ষ সরকার মানে এই নয় যে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে।

গত বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে ‘বেরিয়ে আসা উচিত’ বলেও মন্তব্য করেন। তার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন এই উপদেষ্টা। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত