আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রেন বন্ধে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর

ট্রেন বন্ধে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। ফলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী স্টেশন থেকে আন্তঃনগর, মেইল ও লোকালসহ কোনো ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। 


এদিকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর চালায় কয়েকশো যাত্রী। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে যাত্রীরা ফিরে যায়। 

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু ভাঙ্গা চেয়ার পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় রয়েছেন শত শত যাত্রী। 

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন চলাচল করে। মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি। সকালে কিছু টিকেটধারী যাত্রী বিক্ষুব্ধ হয়ে টিটিই অফিসের টেবিলের কাঁচ ও বাইরের কিছু চেয়ার ভাঙচুর করেছে। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা স্টেশনে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিকেট বিক্রি করা হলেও ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বিক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা টিটিই কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে। স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে কর্তৃপক্ষ টিকিটের টাকা ফেরত দিলে যাত্রীরা চলে যায়।

স্টেশন মাস্টার ময়েন উদ্দিন জানান, ‘যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে টিকিট কাটেন, তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে। এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।’

তিনি আরও জানান, সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যাওয়ার ছিল না। মঙ্গলবার সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছেড়ে যায়নি। তবে সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস মঙ্গলবার ভোরে রাজশাহী পৌঁছেছে।

উল্লেখ্য, মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রাজশাহীর রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কেন্দ্রীয় কমিটি কর্মবিরতি প্রত্যাহার করলে, ট্রেন চলবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত