আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দেশে প্রথম পালিত হবে কৃষক দিবস

দেশে প্রথম পালিত হবে কৃষক দিবস

কৃষকের ঘামেই দাঁড়িয়ে দেশের কৃষি। অথচ তাদের সম্মান জানাতে বিশেষ কোনো দিবস ছিল না এত দিন। এবার সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ৩০ জানুয়ারি প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ও এর সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে পালিত হতে যাচ্ছে কৃষক দিবস।


‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউএকের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন। এ সময় বাউএকের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।


অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, কৃষকদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবন করে মাঠপর্যায়ে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাউএক। কৃষকদের প্রয়োজন ও অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ প্রযুক্তি উদ্ভাবনের পথ খুঁজে বের করাই তাদের লক্ষ্য। এই দিবস পালনের আরেকটি লক্ষ্য হলো কৃষকদের প্রতি সম্মান জানানো। কৃষকের জন্য এই বিশেষ আয়োজন তাঁদের সম্মানিত ও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করেন তিনি।

দিবসটি পালনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে বাউএক পরিচালক জানান, দিনব্যাপী আয়োজনে থাকবে বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, গবেষণাগার ও উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণী সম্মাননা। বাউএকের তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার ৩০০ কৃষকের মধ্যে ৬ জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ও সনদ প্রদান করা হবে। প্রতিযোগিতামূলক সবজিবাগান, বাউএকের সঙ্গে যুক্ত থাকা ও অবদানের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের মধ্যে উন্নতমানের ৫ প্রকার বীজ (ডাঁটাশাক, লালশাক, চালকুমড়া, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া) বিতরণ করা হবে।

বাউএকের পরিচালক আরও বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক ও কৃষকদের মধ্যে মেলবন্ধন তৈরি করা এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অনেক গবেষণা হয়। এর মধ্যে খুব কমসংখ্যক গবেষণার ফলাফল মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা পায়। এর অন্যতম কারণ হলো, গবেষক ও শিক্ষার্থীরা সরাসরি কৃষকদের চাহিদা জানার সুযোগ পান না। এই সুযোগই তৈরি করবে কৃষক দিবস। আমরা চাই, কৃষি গবেষণাকে সফলভাবে মাঠপর্যায়ে পৌঁছে দিতে।’

এ সময় বাউএকের পথচলা নিয়ে পরিচালক বলেন, ১৯৭৬ সালে ‘অ্যাগ্রি ভার্সিটি এক্সটেনশন’ প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই সম্প্রসারণ কেন্দ্র ১৯৮৯ সালে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)’ নামে আত্মপ্রকাশ করে। তখন থেকেই গ্রামীণ কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে বাউএক মাঠপর্যায়ে সবজি চাষ প্রতিযোগিতা, গবাদিপশুর টিকা প্রদান, মাঠ ফসল প্রদর্শনী, কৃষি প্রশিক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি, পুষ্টি কার্যক্রম এবং স্থানীয় নেতৃত্ব তৈরিতে কাজ করে আসছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত