আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা

মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 


বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা ও রাজশাহী রুটের শত শত যাত্রী।

এর আগে, 'বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যহার কর, কৃষকের জীবন বাঁচাও' এই স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় কৃষকরা। 

কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষকের ওপর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছে। দ্রুত এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন- কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমান উল্লাহ, হাফিজুর রহমান,মইনুল ইসলামসহ অনেকেই।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত