আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

রাষ্ট্র চলছে না: গয়েশ্বর রায়

রাষ্ট্র চলছে না: গয়েশ্বর রায়

রাষ্ট্র চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যে সরকার আছে, সেই সরকার থেকে আপনি কী আশা করেন? কারণ এই সরকার যে কী করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা, বুঝে কিনা, না তারা কী করতে চায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে, সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু রাষ্ট্র চলছে না। 

বিএনপির এ নেতা বলেন, এই যে একটা সরকার ১৬টা বছর থাকলো, তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই ওই সরকারের লোকজনরা লুটপাট, দুর্নীতি করেছে। ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনো আছে। শ্রেণি স্বার্থেই তো সব দুর্নীতি এখনো চলমান আছে। প্রশ্নটা হলো যে, এখন তো দেখা যাচ্ছে আগের যেসব কাজ-কর্ম চলেছে, যেসব অন্যায় নিয়ম-নীতি তৈরি করা হয়েছে, তা দিয়ে তো চলছে।

গয়েশ্বর বলেন, একটা কথা বলতে চাই, ১৭ বছর মানুষ কেনো নিপীড়ন-নির্যাতন-গুম-খুন-মিথ্যা মামলায় পড়লো, কেনো মানুষ এতো রক্ত দিলো। তার ভোটারাধিকার, তার স্বাধিকার ফেরত পাওয়ার জন্য। আমার মনে হয়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক। এই নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস, বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে। এই বিষয়টা মাথায় রেখে রাজনৈতিক বিষয়টা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। 

আয়োজক সংগঠনের সভাপতি সিনিয়র সহ সভাপতি খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ বক্তব্য রাখেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত