আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ

অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন।

আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ-খবর নেন।

আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে তিনি ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ যোগদানের আমন্ত্রণও জানান। এই এক্সপোর আয়োজকরা ১১ মে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে উল্লেখ করে জাপানের উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য উৎসাহব্যঞ্জক হতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত