আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে ভারত কি বিবৃতি দিলো

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে ভারত কি বিবৃতি দিলো

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করে।


রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও এস্কেভেটর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি।


চলতি সপ্তাহেই তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সেই দায় ভারত সরকারকেই নিয়ে হবে। এর পরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দিয়েছেন। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, হাইকমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করেছি। ভারত জানিয়েছে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফরম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্ল্যাটফরম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না।

 

এবার ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন- তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত