আপডেট :

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

        ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ফ্লোরিডায় ২০ বছর বয়সী শিক্ষিকা গ্রে প্তার

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

সেনাবাহিনী পাচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয় এর অনুমোদন

সেনাবাহিনী পাচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয় এর অনুমোদন

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনটিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের সবুজসংকেত পেয়ে এখন চূড়ান্ত অনুমোদনের জন্য এগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য প্রক্রিয়াও শুরু করেছে ইউজিসি।প্রস্তাবিত তিনটি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কাদেরাবাদ-নাটোর এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর।ইতিমধ্যেই এই তিনটি বেসরকারি বিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রথম শ্রেণির বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিশ্ববিদ্যালয় অনুমোদনের আগে জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তি নজরে আসায় ইউজিসি আর বিজ্ঞপ্তি প্রচার না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দিয়েছে বলে ইউজিসির একটি সূত্র জানিয়েছে। ইউজিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, এখন প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়-গুলোর ব্যাপারে শিগগিরই সরেজমিন প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় সেটি সারসংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আদেশ জারি করা হবে। জানতে চাইলে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর বাইরে তিনি কিছু বলেননি।শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যেহেতু সরকারের উচ্চপর্যায় ইতিবাচক, তাই আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করে এসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হবে। আইনানুয়ায়ী মন্ত্রণালয়ে আবেদনের পর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইউজিসি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় অবকাঠামোসহ সুযোগ-সুবিধা আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ করে। এরপর অনুমোদন দেওয়া হয়। জানতে চাইলে ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. সামছুল আলম প্রথম আলোকে বলেন, এখন কমিটি গঠন করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সরেজমিন পরিদর্শন করা হবে।ইউজিসির কর্মকর্তারা মনে করেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা হওয়ার কথা নয়। তাই অনুমোদন সময়ের ব্যাপার মাত্র। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নামের কিছুটা হেরফের হতে পারে। এর কারণ হিসেবে ইউজিসির একজন কর্মকর্তা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাখা ক্যাম্পাস নিষিদ্ধ। এখন একই নামে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলে সে ক্ষেত্রে মনে হতে পারে আউটার ক্যাম্পাসের আদলেই হচ্ছে। সে জন্য নাম সামান্য হেরফের হতে পারে। এর আগে সর্বশেষ ‘সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল সরকার। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের পেছনে আছেন ক্ষমতাসীন দলের সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তিনি বর্তমানে অনুমিত হিসাব-সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এ নিয়ে মহাজোট ও বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কয়েকটি বাদে প্রায় সবগুলোর পেছনেই মন্ত্রী, সাংসদসহ ক্ষমতাসীন দলের লোকজন জড়িত। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২৯টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় দলীয় বিবেচনায় অনুমোদন দেওয়া হয়। এমনকি জোট সরকারের শেষ কর্মদিবসেও চট্টগ্রামে বাড়ি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ও ঢাকায় বেসরকারি একটি সংস্থাকে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে দেশে এখন ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। নতুন তিনটি বিশ্ববিদ্যালয় হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৩তে দাঁড়াবে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, আরও ১৩৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইউজিসি সরেজমিন পরিদর্শন করে প্রায় ১০০টির বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদনও জমা দিয়েছে। আবেদন করা প্রস্তাবিত এসব বিশ্ববিদ্যালয়ের পেছনে ক্ষমতাসীন দলের ব্যক্তিরা যেমন আছেন, তেমনি আছেন বিভিন্ন ব্যবসায়ীও।

শেয়ার করুন

পাঠকের মতামত