আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মাটি কাটা নিয়ে ধামরাইয়ে সংঘর্ষ

মাটি কাটা নিয়ে ধামরাইয়ে সংঘর্ষ

ঢাকার ধামরাইয়ে মাটি কাটাকে কেন্দ্র করে এলাকাবাসী ও মাটি ব্যবসায়ীদের সঙ্গে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবদমান দুই গ্র“পের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে এ ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায়। এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত মাটি ব্যবসায়ী সোহাগ হোসেন, মজিবর রহমান ও পাগলা শাহিনরা এলাকাবাসীর বাধা-বিপত্তি উপেক্ষা করে রক্ষিত এলাকায় ভেকু মেশিন দিয়ে তিন ফসলি কৃষি জমির মাটি কাটতে আসে। শুধু তাই নয় রক্ষিত কবরস্থানের নবনির্মিত বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে সরু রাস্তায় মাটিভর্তি ট্রাক নেওয়ার পাঁয়তারা করলে এলাকাবাসী বাধা প্রদান করেন। আর এ বাধা প্রদানকে কেন্দ্র করেই এলাকাবাসী ও মাটি ব্যবসায়ীদের মাঝে এ রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে।

আহতদের মাঝে মাটি ব্যবসায়ী মো. মজিবুর রহমান ও রক্ষিত গ্রামের মোহাম্মদ আকালি মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানান, গ্রামের শতকরা আশি ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। জমিতে তরকারিসহ বিভিন্ন ধরনের উৎপাদিত মৌসুমি ফসলাদি ভ্যান-রিকশায় করে বাথুলি, হাতকড়া ও বারবাড়িয়া বাজারে নিয়ে বিক্রি করে। এ সরু রাস্তা দিয়ে যদি মাটির ট্রাক চালানো হয় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এ ব্যাপারে মজিবর রহমান বলেন, আমরা জমির মালিকের কাছ থেকে মাটি ক্রয় করে তার কেটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় এ সময় রক্ষিত গ্রামবাসী দলবদ্ধভাবে আমাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে আমাদের লোকজনকে আহত করেছে। আমরা কারো জমির মাটির জোর করে কেটে নেওয়ার কোনো পরিকল্পনা করিনি।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত