আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক লালবাগে

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক লালবাগে

রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ সংলগ্ন সাগর স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পলাতক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাগর হোসেনকে (২৬) আটক করেছেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সাগর ২২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাহাদ হোসেন হৃদয়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সাগর আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে থেকে লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। একটি ছবিতে তাকে হকিস্টিক হাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তিনি ও তার সহযোগীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছেন।

সাগর হোসেন নবাবগঞ্জ এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় ‘সাগর স্কুল অ্যান্ড কলেজ’ পরিচালনা করতেন।


ভবন মালিকের ছেলে মো. ওমায়ের যুগান্তরকে জানান, সাগর তিন বছর ধরে সেখানে বাসা ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি চালাচ্ছিলেন। তবে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে তারা অবগত ছিলেন না।

ওমায়ের বলেন, আমরা যদি আগে জানতাম, তবে পুলিশ ও এলাকাবাসীকে জানাতাম। সন্ধ্যার দিকে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে শনাক্ত করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

বিএনপি নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন এবং নিশ্চিত হয়ে শনিবার সন্ধ্যায় তাকে আটক করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

লালবাগ থানার এসআই আবু ফারেজ জুয়েল জানান, স্থানীয় এলাকাবাসী ও ছাত্ররা এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন এবং প্রকাশ্যে অস্ত্রসহ মহড়া দিয়েছেন। এসব অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত