আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

জেসিআই বাংলাদেশ কার্নিভাল অনুষ্ঠিত জমকালো আয়োজনে

জেসিআই বাংলাদেশ কার্নিভাল অনুষ্ঠিত জমকালো আয়োজনে

দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেসিআই বাংলাদেশ কার্নিভাল-২০২৫। গতকাল শুক্রবার জেসিআই বাংলাদেশ পরিবারের সদস্য, কর্পোরেট পার্টনার এবং দেশের উদীয়মান তরুণ নেতারা একত্রিত হয়ে একটি আনন্দদায়ক, অনুপ্রেরণামূলক এবং সহযোগিতামূলক দিন কাটিয়েছেন। সারা দিনব্যাপী বিনোদনের পাশাপাশি নতুন বছরের জন্য জেসিআই বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলো উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি কাজী ফাহাদ।

কার্নিভাল অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজি ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ-এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ইভেন্ট এডভাইজর এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি আহমেদ, ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সিল এসকে মতিউর রহমানসহ মেম্বার বডির সম্মানিত সদস্যবৃন্দ। এলিট ফোর্স, টেকনো ড্রাগস লিমিটেড, শেলটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দও কার্নিভালে অংশ নেন।

বৈচিত্র্যময় একটি ট্যালেন্ট হান্ট প্রতিয়োগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সকালের পর্ব শুরু হয়। আরও ছিল র‍্যাফেল ড্র এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা যা অতিথিদের মনোযোগ আকর্ষণ করে রেখেছিল। এছাড়াও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজ ও চমৎকার খাবার উৎসব। উদ্ভাবনী ধারণা এবং প্রকল্পগুলি নিয়ে একটি মেলার আয়োজন ছিল অনুষ্ঠানে। প্রোগ্রামের সান্ধ্য আয়োজনে ছিল নাগর বাউল, জেমসের মনমুগ্ধকর পারফরম্যান্স।

জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ বলেন, ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৫ একটি অসাধারণ উদযাপন, যেখানে তরুণ নেতৃত্ব এবং কমিউনিটি স্পিরিট চমৎকারভাবে মিলে গিয়েছে। আমরা তরুণ নেতৃত্বকে শক্তিশালী করি যারা আমাদের ভবিষ্যতকে গড়ে তুলবে এবং স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের ইভেন্ট থেকে পাওয়া শক্তি এবং অনুপ্রেরণা আমাদের পুরো বছরের প্রচেষ্টাকে উজ্জীবিত করবে।’

সিওসি ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ট্রেজারার ইরফান উদ্দিন বলেন, ‘আমাদের সদস্য, স্পন্সর এবং অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত অভূতপূর্ব সমর্থন দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই ইভেন্টটি সহযোগিতার শক্তি এবং যুবকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার শক্তি প্রদর্শন করেছে। আমি নিশ্চিত যে জেসিআই বাংলাদেশ আগামী বছরগুলোতে উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেবে।’

ইভেন্ট ডিরেক্টর এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফাহিম আহমেদ মন্তব্য করেন, ‘এই চমৎকার কার্নিভালের জন্য ইভেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করা একটি সম্মানের বিষয়। আজকের যুব সদস্যদের উৎসাহ এবং সৃজনশীলতা দেখে বুঝতে পারি কেন আমরা যা করি তা এত গুরুত্বপূর্ণ। এই ইভেন্টটি একটি বছরব্যাপী দুর্দান্ত সুযোগ এবং শক্তি প্রদান করেছে।’

উপস্থিত সকল অতিথি, অংশীদার এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত