আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

ফ্যাসিবাদ সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জামায়াতের শীর্ষ নেতাদের

ফ্যাসিবাদ সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জামায়াতের শীর্ষ নেতাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করেছি, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। স্বাধীন বিচারব্যবস্থা এখনো প্রতিষ্ঠা হয়নি। ফ্যাসিবাদ সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জামায়াতের শীর্ষ নেতাদের। ফ্যাসিস্ট সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করে, প্রতীক কেড়ে নিয়ে দলকে নিষিদ্ধ করেছিল। তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভারতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে।’

আজ শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা তুলে ধরেন জামায়াতের আমির। দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে জামায়াতের বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে। কর্মিসম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত নেতা-কর্মীরাও। সকাল আটটা থেকে সাগরদ্বীপ কুতুবদিয়া, মহেশখালী ছাড়াও জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া থেকে দলে দলে লোকজন আসতে থাকেন। সকাল ৯টার আগে কলেজ ক্যাম্পাসের বিশাল খেলার মাঠ, প্রধান সড়ক এবং পাশের ইলিয়াছ মিয়া উচ্চবিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়।

জুলাই-আগস্ট বিপ্লবের গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদীদের ঘটানো সবগুলো খুনের বিচার হবে। ২৪–এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে অপরাধের বিচার, তারপর অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। তাঁদের আত্মা কষ্ট পাবে। তাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি।’

শফিকুর রহমান বলেন, ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু মানি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই সমান, ভাই ভাই। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে।’ দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী মানুষের জানমাল রক্ষা করবে বলে তিনি ঘোষণা দেন।

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, কুখ্যাত এই পুলিশ অফিসার পালিয়ে যাওয়ার পর দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রে পুলিশ সদস্যদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ করে শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্টের এক দিন আগেও মানুষ জানতেন না, দেশে কী হবে। মাস্টারমাইন্ড নিয়ে কতজন কত কিছু বলেন। মাস্টারমাইন্ড হচ্ছেন মহান আল্লাহ। যাঁর ইশারায় সবকিছু চলে। তারপর দেশের ১৮ কোটি মানুষ, ছাত্র-জনতা মাস্টারমাইন্ড।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে কর্মিসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আহসান উল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি শাহজালাল চৌধুরী, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান সলিম উল্লাহ বাহাদুর, শহিদুল আলম বাহাদুর, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ট্রাস্টি ও মহেশখালীর বাসিন্দা পরিমল কান্তি দাশ। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও প্রচার সেক্রেটারি আল আমীন।

সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের চার প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁরা হলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে হামিদুর রহমান আজাদ, কক্সবাজার-৩ (সদর-ঈদগাঁও-রামু) আসনে শহিদুল আলম বাহাদুর এবং কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে নুর আহমদ আনোয়ারী। আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত