আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৩ বার নিয়ম ভাঙলেই এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি

৩ বার নিয়ম ভাঙলেই এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি

কোনো গাড়ি তিনবার নিয়ম ভঙ্গ করলে সেই গাড়িকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার থেকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা দায়ের করবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িলে এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবনে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক নিরাপত্তা ও নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিসীমা অতিক্রম করলে পুলিশকে মামলা দায়ের করতে বলব। মামলাটি দায়ের করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বর্তমান সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর প্রবেশ ও এক্সিট র‍্যাম্পে গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। তবে এক্সপ্রেসওয়ের নকশার স্পেসিফিকেশন অনুসারে, সর্বোচ্চ গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার করার বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে কর্মকর্তারা আলোচনা করছেন।


গতিসীমা কার্যকর করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা সম্পর্কে হাসিব বলেন, যেহেতু এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে ভিডিও ক্যামেরা স্থাপন করা হয়েছে, তাই পুলিশ কর্মকর্তারা সর্বদা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না।

‘আমরা একটি ক্যাবলের মাধ্যমে পুলিশ অফিসের সঙ্গে সংযোগ স্থাপন করব, যাতে তারা দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন,’ বলেন তিনি।

হাসিব আরও বলেন, 'একই গাড়ি যদি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করে, তাহলে মামলার রেকর্ডের ভিত্তিতে ভবিষ্যতে তার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার নিষিদ্ধ করা হবে।'

তিনি বলেন, আরও বেশ কিছু নীতিমালা করা হয়েছে যা ব্যবহারকারীদের মানতে হবে।

এসব নীতিমালার মধ্যে আছে- সুশৃঙ্খল ট্রাফিক কার্যক্রম বজায় রাখতে সবসময় নির্ধারিত লেনের মধ্যে গাড়ি চলাচল করা, সুনির্দিষ্ট কারণ ছাড়া লেন পরিবর্তন করা হলে ওই গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানো বা পার্কিং কঠোরভাবে নিষেধ।

এছাড়া যান চলাচলে গাড়ি বা মেশিনারিজ ত্রুটি বা অন্য যেকোনো সমস্যা অনুভব করলে জরুরি লেনে যেতে হবে এবং দ্রুত এক্সপ্রেসওয়ের নির্ধারিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। টোল প্লাজা, টোল সংগ্রহের বুথ, লেন এবং এর এক্সপ্রেসওয়ের অবকাঠামোগত যেকোনো ক্ষতির জন্য যানবাহনের মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে; নইলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

উন্মুক্ত যান, অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত করে এমন যানবাহন, যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে এমন খোলা যানবাহন, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এমন অনুপযুক্তভাবে সুরক্ষিত পণ্যবাহী যান এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ। এক্সপ্রেসওয়েতে যাত্রী ওঠানো-নামানো সম্পূর্ণ নিষেধ। 

প্রতিটা যানবাহন একটির সাথে আরেকটির নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে. যানবাহন থেকে যেকোনো জিনিসপত্র (যেমন টোল টিকেট, টিস্যু পেপার) এক্সপ্রেসওয়েতে ছুড়ে ফেলা নিষেধ। 

নীতিমালায় আরও বলা হয়েছে, টোল প্লাজার লেনে প্রবেশের সময় পণ্যবাহী ট্রাক অথবা পিকআপ ও পণ্যগুলোকে ঢেকে রাখতে হবে, নির্মাণকাজে নিয়োজিত কোনো ধরনের ভারী ও ধীরগতির যানবাহন টোল এবং এক্সপ্রেসওয়েতে প্রবেশের অনুমতি নেই. একটি যানবাহন অন্য একটি যানবাহনকে দড়ি বা অনুপযুক্ত উপায়ে টেনে নিয়ে টোল লেনে প্রবেশের অনুমতি নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত