আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ম্যাটস শিক্ষার্থীদের প্রেসক্লাবের সামনে অবস্থান

ম্যাটস শিক্ষার্থীদের প্রেসক্লাবের সামনে অবস্থান

চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।


সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন ম্যাটস শিক্ষার্থীরা। ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায় না হলে দুপুর থেকে একযোগে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা। 

সোমবার সকালে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের সমন্বয়ক আহমদ উল্লাহ মানসুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবির বিষয়ে নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরব না।

উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেলে নিয়োগসহ চার দফা দাবিতে গতকাল সোমবার সকাল ১১টার দিকে শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন তারা। 

পরে বিকেলে সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে গেলে পথে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১৮ শিক্ষার্থী আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। 

এরপর গতকাল রাত নয়টার দিকে ম্যাটস শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করে। সেখান থেকে রাতে শহীদ মিনারে অবস্থান ও দাবি আদায় না হলে আজ দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে আজ সোমবার ভোরে ম্যাটস শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে চলে যান। 

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত 'অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড' বাতিল করে স্বতন্ত্র 'মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ' বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত