আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সাধ্য থাকে তাহলে অবশ্যই সব কাজ করবঃ রিজওয়ানা হাসান

সাধ্য থাকে তাহলে অবশ্যই সব কাজ করবঃ রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাকে দেখলেই মানুষ বলে, আগে তো বলেছিলেন এটা করবেন ওটা করবেন, এখন করে দিয়ে যান। আমার যদি সাধ্য থাকে তাহলে তো অবশ্যই করব।’


সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস সেন্টার, ব্লাস্ট আয়োজিত উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার বিষয়ক নাগরিক সংলাপে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


তিনি বলেন, ‘আমি কিন্তু পরিবেশের সব কিছুর দায়িত্বে নেই। এখানে অনেক কর্তৃপক্ষ আছে।’  ৫৩ বছরের সমস্যার সমাধান একটা ৬ মাসের সরকারের কাছে চাওয়া অনেক বেশিই বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ওভারনাইট ইউ কান্ট চেঞ্জ।’

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘বুড়িগঙ্গা দূষণমুক্ত করা একটা অসম্ভবকে সম্ভব করার মতো। কাজ চলছে। রিসোর্স পাওয়া সাপেক্ষে এ কাজ করা হবে। সমাজ সংস্কারেও সময় লাগবে। নদী সংস্কারেও সময় লাগবে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পারব বলে বিশ্বাস করি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একজন তরুণকে।’


চেরাগে ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা যাবে, ব্যাপারটা এমন নয় বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘বায়ুদূষণ সমাধানের প্রস্তুতি অন্তর্বর্তী সরকারের আছে কি না বা পারবে কি না তা ভাবার বিষয়। যে বাস্তবতা বর্তমানে আছে, তাতে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আগের সরকারের ভয়ংকর লিগ্যাসি বহন করছি। আশা করি সামনের নির্বাচিত সরকার এলে আর তা করতে হবে না।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার বর্জ্য রিসাইকেল করে বিদ্যুৎ হবে–যখন আমার বয়স ছিল ৩৬, তখন থেকে শুনে আসছি। এখন আমার বয়স ৫৪।’ 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত