আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সিলেটে নির্মিত হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক দৃষ্টিনন্দন শহীদ মিনার

সিলেটে নির্মিত হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক দৃষ্টিনন্দন শহীদ মিনার

৫২-এর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বঙ্গ বদ্বীপে যে বিদ্রোহের সূচনা হয় তার রুপচিত্র মাটিতে ফুটিয়ে তুলে অনন্য স্থাপত্যে নির্মিত হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।

বাংলাদেশে এই প্রথম ভাজ ভাজ মাটি দিয়ে বিদ্রোহ প্রকাশ করে শহীদ মিনার নির্মিত হচ্ছে। আবহমান বাংলার বিদ্রোহী চেতনা ভূমির অংশ গ্রহণ প্রকাশ করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভজিত চৌধুরী।

তিন মাস পরেই এর কাজ শেষ হবে বলে তিনি  জানিয়েছেন ‘’ তিনি বলেন বিদ্রোহ নিয়েই আমাদের গৌরব, বাঙ্গালি জাতির বিদ্রোহে ভূমি যে অংশ নেয় তার বহিঃপ্রকাশ শহীদ মিনারের স্থাপত্য শৈলীতে দেখানো হয়েছে। ভুমি থেকেই আমরা প্রেরণা নিয়ে স্বাধীনতা এনেছি। বাংলা ভূমি তার ভিতর থেকে বহিঃপ্রকাশ করেছে। শহীদ মিনারের কাজ শেষ হলে এমন বোধটাই জেগে উঠবে।

নকশা অনু্যায়ী শহীদ মিনারে ৫ টি স্থাপনা থাকছে । এতে মূল বেদী, ভূগর্ভস্থ প্রদর্শনী কেন্দ্র ও গ্রন্থাগার, মুক্তমঞ্চ, অনুশীলন কক্ষ, গ্রীনরুম ও ব্যাক ষ্টেজ এবং সন্মুখ চত্বর। ভূগর্বস্থ প্রদর্শনী কক্ষে একটি কর্ণার রুম থাকবে যেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা রাখা হবে। কেউ চাইলে বসে পড়তে পারবে কেউ চাইলে বই কিনে নিয়ে যেথে পারবে। যুদ্ধাহত মুক্তি্যোদ্ধাদের  জন্য মূল বেদিতে যাওয়ার জন্য আলাদা বিশেষ আকৃতির সিড়ি থাকবে। এছাড়া ঢাকার ছবির হাটের আউটডোরের প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হবে।   এক সাথে চার হাজার মানুষ সমবেত হতে পারবেন বলে এর নকশাকার শুভাজিত চৌধুরী জানিয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে একই স্থানে আগের ১৯ শতক জমির সাথে নতুন আরো ১৭ শতক জায়গা নিয়ে নির্মিত হচ্ছে নতুন এই শহীদ মিনার পাশের শহীদ সামসুদ্দীন হাসপাতাল থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে।

শহীদ মিনার প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন শহীদ মিনারের এরকম বৈচিত্র আর কোন দেশে নাই। এটা সুখবর যে এতো সুন্দর স্থাপত্য শৈলীর মিনারটি সিলেটে নির্মিত হচ্ছে। দেশের অন্যান্য শহীদ মিনার থেকে এই মিনারটি উচু হবে বলে ও জানিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য আজ থেকে ২৫ বছর আগে ৪জন বীর মুক্তিযুদ্ধার সাহসিক প্রচেষ্টায় ও সিলেটের সাংস্কৃতিক কর্মীদের সহযোগীতায় প্রতিষ্ঠা করা হয়েছিলো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। যা বর্তমান সময়ের সিলেটের সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনীতির মূর্ত প্রতীক।

গত বছর মৌলবাদী গোষ্ঠির বর্বরতায় আক্রান্ত হয়েছিলো সিলেটের এই শহীদ মিনারও।

শেয়ার করুন

পাঠকের মতামত