আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে: ইনু

আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে: ইনু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যার মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  
 
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন।  


সকাল ১০টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। এরপর সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার মামলার তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।  


আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন— ইনু আন্দোলনের সময় এমপি ছিলেন না। তিনি কোনো হত্যার নির্দেশ দেননি। তিনি মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান রাজনীতিবিদ।  

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
 
রিমান্ডের আদেশ শুনে হাসানুল হক ইনু হাসেন। এ সময় তাকে হাতকড়া পরিয়ে, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়।  


এ সময় সাংবাদিকরা ইনুকে প্রশ্ন করেন, আপনি কি খেলোয়াড় ছিলেন? উত্তরে ইনু বলেন, 'কি আর বলবো, যেই লাউ, সেই কদু!'  

সাংবাদিক আরও জিজ্ঞাসা করেন, আপনি কোন পক্ষে? উত্তরে তিনি মুচকি হেসে বলেন, 'আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে।'  

তার এ মন্তব্যে আদালত কক্ষে উপস্থিত আইনজীবী, সাংবাদিক ও পুলিশ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে। পাশে থাকা রাশেদ খান মেননকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন— 'আমি আর কি বলবো!'  

উল্লেখ্যা, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোল চত্বরে গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত