আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি অনুমোদন

গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি অনুমোদন

যুক্তরাষ্ট্র রোববার (১৬ ফেব্রুয়ারি) গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি অনুমোদন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাসকে নির্মূল করতেই হবে এবং তারা সামরিক বা প্রশাসনিক শক্তি হিসেবে থাকতে পারবে না। খবর ভয়েস অফ আমেরিকার। 


রুবিও তার আঞ্চলিক সফরের শুরুতে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। গাজায় ইসরায়েল আর হামাসের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্ব আর দু’সপ্তাহ পরে শেষ হবে। তবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি।


যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে রুবিও নেতানিয়াহুকে বলেন, যতদিন হামাস শাসন করার মতো বা তদারকি করার মতো বা সহিংসতা ব্যবহার করার হুমকি দেওয়ার মতো শক্তি থাকবে, শান্তি অসম্ভব হয়ে পড়বে। 

ধারণা করা হচ্ছে, রুবিও গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ফেলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আরব দেশগুলোর কাছ থেকে বিরোধিতার মুখে পড়বেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিদের সরিয়ে ইসরায়েল ভূমধ্যসাগর তীরবর্তী ভূখণ্ড পুনর্নির্মাণের জন্য তার মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।

যুক্তরাষ্ট্রের মিত্র এবং প্রতিপক্ষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করেছে, তবে নেতানিয়াহু তাকে স্বাগত জানিয়ে বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এবং তার একটি অভিন্ন কৌশল আছে। 

রুবিও আর নেতানিয়াহুর যখন বৈঠক হয় তখন যুদ্ধবিরতির প্রথম পর্ব প্রায় শেষের পথে। দ্বিতীয় পর্বের খসড়া পরিকল্পনায় রয়েছে, আরও ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে বাকি জিম্মিদের মুক্তি, একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি তৈরি এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। কিন্তু চুক্তির বিস্তারিত নিয়ে এখনো আলোচনা হয়নি।

নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। এই যুদ্ধে ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও হামাস অটুট রয়েছে এবং গাজা নিয়ন্ত্রণ করছে। 

ইসরায়েলে নেতানিয়াহুর কিছু সমর্থক যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হলে যুদ্ধ পুনরায় চালিয়ে যেতে চান। কিন্তু যুদ্ধ আবার শুরু করলে বাকি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে।

নেতানিয়াহু হামাসকে আত্মসমর্পণ করার এবং তাদের শীর্ষ নেতাদের নির্বাসনে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু হামাস সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত