আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা

২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা

দীর্ঘ সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।


রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করা হয়নি।


বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, মওদুদ হোসেন আলমগীর, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম।

এছাড়াও বর্ধিত সভার বাস্তবায়ন কমিটিতে সদস্য হিসেবে আছেন— সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী, মোর্শেদ হাসান খান, রফিকুল ইসলাম সদস্য, রফিকুল আলম মজনু ও আমিনুল হক।

এর মধ্যে ব্যবস্থাপনা কমিটিতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আহ্বায়ক, অভ্যর্থনা কমিটিতে হাবিব উন-নবী খান সোহেল আহ্বায়ক ও আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য, আপ্যায়ন কমিটিতে এম রশিদুজ্জামান মিল্লাত আহ্বায়ক, শৃঙ্খলা কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু আহ্বায়ক, মিডিয়া কমিটিতে মওদুদ হোসেন আলমগীর আহ্বায়ক, চিকিৎসাসেবা কমিটিতে রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান,  ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেফতার আতঙ্কের মধ্যেই বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়। বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নির্বাহী কমিটির প্রায় ৮০ ভাগ সদস্য সেই সভায় উপস্থিত হয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত