আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয় জানান জেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।


এ সময় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। 

আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগত কাউকেই আহ্বায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

 


নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে। 

প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনিত করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত