আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

ফেনীতে ভ্যান-পিকআপের সংঘর্ষ

ফেনীতে ভ্যান-পিকআপের সংঘর্ষ

ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১৪ থেকে ১৫ শ্রমিক ঢাকায় যাচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী হাফেজিয়া এলাকায় পৌঁছালে পেছন একটি গাড়ির ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে অন্য একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস রয়েছে। ঘটনার পর ঢাকামুখী যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মরদেহগুলো হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত