আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সোনালী কাবিন পদক পেলেন আবুল কাশেম ফজলুল হক

সোনালী কাবিন পদক পেলেন আবুল কাশেম ফজলুল হক

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে প্রথমবারের মতো প্রবর্তনকৃত সোনালী কাবিন পদক-২০২৫ পেলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কবি আল মাহমুদ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে পুরস্কার ও সোনালী কাবিন পদক প্রদান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো: ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি আমিন আল আসাদ, মোহাম্মদ আজম, কবি জয়দুল হোসেন প্রমুখ।

প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক কবি মহিবুর রহিম।

এ দিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক জিয়া আমিনের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবি আল মাহমুদের স্মরণোত্তসবের পর্দা নামে।

এ স্মরণোৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশগ্রহণ করে। এর আগে, সকালে কবি আল মাহমুদের স্মরণোত্তসব উপলক্ষে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত কবি আল মাহমুদের জীবন এবং কর্মের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে দর্শকদের মনোমুগ্ধ করেন তিতাস ললিতকলা একাডেমী, কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এবং সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত