আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাড়িয়েছিলেন স্ত্রী

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাড়িয়েছিলেন স্ত্রী

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঘটনা। সোমবার রাতে এক দম্পতির উপর রামদা নিয়ে হামলা করে ২ যুবক। সেখানে স্বামীকে তাদের হাত থেকে বাঁচাতে ঢাল হয়ে ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেলেন স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে সেই হামলার ভিডিও। সেখানেই দেখা গিয়েছে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী। যদিও এই হামলায় স্বামী-স্ত্রী উভয়ই আহত হয়েছেন। তবে এখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত।

ধারালো অস্ত্রের সামনেও স্বামীকে বাঁচাতে পিছপা হননি।

তাদের উপর হামলাকারী মোবারক হোসেন ও রবি রায় কিশোর গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যে তাদেরকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত