আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শীতের বিদায়ে বসন্তের আবহে ধীরে ধীরে বাড়ছে গরম। এরই মধ্যে বুধবার দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এক পোস্টে জানিয়েছেন, 'আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। একই সময়ে খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়েও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে।' 


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। 


শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বলেন, এই বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি দিলেও বসন্তকালীন আবহাওয়া পরিবর্তনের ফলে বজ্রপাতের ঝুঁকিও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত