আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বেনাপোলের শূন্যরেখায় নেই বর্ণিল সাজে

বেনাপোলের শূন্যরেখায় নেই বর্ণিল সাজে

প্রতি বছরই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যশোরের বেনাপোলের শূন্যরেখা এলাকা সাজানো হতো বর্ণিল সাজে। নির্মাণ করা হতো অস্থায়ী শহীদ মিনার। সকাল থেকে দু’দেশের হাজারো মানুষের পুস্পস্তবক অর্পণে লেগে থাকতো ভিড়। আবেগ আর ভালোবাসায় ভাষাপ্রেমীরা ভুলে যেতো তাদের সীমান্তরেখা।


তবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সেই চিত্র দেখা যায়নি বেনাপোলের বাংলাদেশ-ভারত সীমান্তে। দু’দেশের রাজনৈতিক টানাপোড়ন ও আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে যৌথভাবে একুশের কোনো অনুষ্ঠান এবার শূন্যরেখায় হয়নি বলে জানা গেছে।


এ বিষয়ে বেনাপোলের সরগাম সঙ্গীত অ্যাকাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘প্রথম থেকেই দু’দেশের সাংস্কৃতিককর্মীরা এই অনুষ্ঠানের আয়োজক ছিল পরে এই অনুষ্ঠানটা রাজনৈতিক দলীয়করণ করা হয়। এ বছর থেকে আমরা আবারো সরগম সংগীতে অ্যাকাডেমির পক্ষ থেকে ভাষাশহীদদের স্মরণে অনুষ্ঠান শুরু করলাম। সরগম সঙ্গীত অ্যাকাডেমির পক্ষ থেকে আজ চেকপোস্ট এলাকায় সীমিত পরিসরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।‘

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ‘দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলনমেলা হয়নি। আমরা আমাদের মতো করে বেনাপোলে অনুষ্ঠান করেছি। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর থেকে পুনরায় অনুষ্ঠান করা হবে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত