আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলো শিক্ষার্থীরা

কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলো শিক্ষার্থীরা

ড. মুহাম্মদ মাছুদের ক্যাম্পাসের বাসভবনে তালা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের ক্যাম্পাসের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেন।


শিক্ষার্থীরা জানান, তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ইতোমধ্যে বর্জন করেছেন। এছাড়া তাদের ৬ দফা দাবির মধ্যে এই ৩টি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তাদের ৬ দফা দাবি এখনও পূরণ হয়নি। এ অবস্থায় শুক্রবার রাতে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তালা দিয়েছেন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন। আর উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় যান।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে এর আগে দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বৃহস্পতিবার ডাক্তার দেখানোর জন্য আমি ঢাকায় এসেছি। সন্ধ্যার পর একজন নিউরোলজিস্ট দেখিয়েছি। তিনি একজন কার্ডিওলজিস্টকে দেখাতে বলেছেন। শনিবার সকালে তাকে দেখাবো, এরপর ক্যাম্পাসে ফিরব।


এর আগে শুক্রবার বিকালে ক্যাম্পাসে ‘ছবিতে প্রতিবাদ, দাবি ঐক্য’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের ওপর হামলার ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশত আহত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত