আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে

খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে স’মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানা

ন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী স’মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কিনা- এ বিষয়ে এখনি কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানান তারা। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তারা। আগুন লাগার পর বেশ কয়েকটি ফায়ার ইউনিটকে খবর দিলেও তাদের ঠিকঠাক সাড়া পাননি তারা। তাদের অনেক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা- তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স’মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে, গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত