আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পরিপূর্ণ সংস্কার করতে সুষ্ঠু নির্বাচন দরকার: আমিনুল হক

পরিপূর্ণ সংস্কার করতে সুষ্ঠু নির্বাচন দরকার: আমিনুল হক

চূড়ান্ত গণতন্ত্রের পথে যেতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংস্কার করতে পারব।

শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের মিরপুর থানা বনাম ক্যান্টনমেন্ট থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক আরও বলেন, এখন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্র বন্ধ করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আপনারা যদি সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন। তাহলে এ দেশের সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না।

দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ ও সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রই জনগণকে সঙ্গে নিয়ে পরিপূর্ণ সংস্কার করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সভাপতি রবিউল আউয়াল, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, আশরাফুজ্জাহান জাহান, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এমএস আহমাদ আলী, হান্নানুর রহমান ভূঁইয়া, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, ভাষাণটেক থানা বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদ, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলী, মিরপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মো. আবদুস ছালাম, আলমগীর হোসেন শিশির, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মো.পুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মীর মো. কামাল হোসেন, সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি সেন্টু, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আলী প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত