আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এবার কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

এবার কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

এবার কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের বাসভবনের তালা ঝুলিয়ে দেয়।

এর আগে বিকাল ৩টায় ৬ দফা দাবির আন্দোলনের ধারাবাহিকতায় কুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে ১৮ই ফেব্রুয়ারি বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থী এবং হামলাকারীদের ছবি প্রদর্শনের আয়োজন করেছিলেন।
​​​​​​​
এদিকে কুয়েটের ৯৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও চিহ্নিত সন্ত্রাসীদের পোস্টার লাগানো কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালককে ইতিমধ্যে বর্জন করেছেন। এছাড়া তাদের ৬ দফা দাবির মধ্যে এই ৩টি পদে নতুন কাউকে নিয়োগ দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তাদের ৬ দফা দাবি এখনও পূরণ হয়নি। এ অবস্থায় শুক্রবার রাতে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তালা দিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন এবং উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় গিয়েছিলেন।

শুক্রবার রাত তালা ঝোলানোর সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের ড: মাসুদ স্যারকে (উপাচার্য) নির্যাতন করেছি বলে যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা। আমরা যথেষ্ট সম্মানের সাথে আচরণ করেছি তার শরীরে একটি টোকা দিয়েছি, এমন কোন প্রমাণ বা ভিডিও কেউ দেখাতে পারবে না।”

তারা বলেন, “ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি ইতোপূর্বে সিন্ডিকেট মিটিংয়ে কঠোরভাবে পালনের নির্দেশনা দেওয়া হলেও তা মেনে চলা হচ্ছে না। তাই এ বিষয়টি প্রশাসনিক অধ্যাদেশ গুরুত্বের সাথে কার্যকর করতে হবে।”

শিক্ষার্থীরা আরও বলেন, “অপপ্রচার চালানো হয়েছে প্রশাসন আমাদের ৫টি দাবি মেনে নিয়েছেন। অথচ এটি মিথ্যা। আমাদেরকে কেবল আশ্বস্ত করা হয়েছে। তারা যে কমিটি গঠন করেছে সে কমিটিতে সাধারণ ছাত্রদের কাউকে রাখা হয়নি। এ কমিটির প্রতি আমাদের কোন আস্থা নেই। ছাত্রদল ও বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ ও ছবি থাকার পরেও প্রশাসন নির্বিকার। এটা সাধারণ ছাত্রদের প্রতি তামাশা ছাড়া কিছুই নয়। এর মাধ্যমে তারা আমাদেরকে আমাদের আন্দোলন থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে। ফলে বাধ্য হয়ে ভিসি স্যারের বাসভবনে তালা ঝুলানো হয়েছে।”

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয় স্থানীয় বহিরাগতরাও। এ নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত