আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

প্রথমবারের মতো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

প্রথমবারের মতো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার অর্থাৎ জি টু জি চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশনের মাধ্যমে সরবরাহ করা হবে।

ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়। চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানো হতে পারে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সরাসরি জাহাজ চলাচল সহজ করবে বলে আশা করা যাচ্ছে।

প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

দুই দেশের এই সরাসরি বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশক ধরে স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত