আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আজ থেকে বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে শুরু বিশেষ অভিযান

আজ থেকে বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে শুরু বিশেষ অভিযান

দেশে চিলছে নানাবিধ গুপ্তহত্যা

বাংলাদেশে পর পর ঘটে যাওয়া জঙ্গী সহিংসতার পটভূমিতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনিগুলো আগামিকাল শুক্রবার থেকে একটি বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বিবিসির কাছে এই খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলছেন, প্রাথমিকভাবে এক সপ্তাহ ধরে চলা এই আভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) পুলিশের সাথে যোগ দেবে।
সীমান্ত এলাকায় পুলিশের সাথে থাকবে বার্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ঢাকায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে এই যৌথ অভিযানের বিস্তারিত চুড়ান্ত করা হয়।
পুলিশের আইজি মি. হক জানান, দেশে সম্প্রতি যেসব সহিংসতা ঘটছে তার সাথে `হোমগ্রোন` বা দেশীয় জঙ্গীরা জড়িত রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
তিনি বলেন, “তাই এদের বিরুদ্ধে আমরা ব্যাপকভাবে দেশব্যাপী একটি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।“
পুলিশ প্রধান বলেন, দেশের প্রায় সব এলাকায় সন্ত্রাসী ও জঙ্গীদের তালিকা তারা নিয়মিতভাবে হালনাগাদ করেন। সেই তালিকা ধরেই এই অভিযান চলেবে।
তবে রমজান মাসের কারণে আপাতত এই অভিযানের মেয়াদ হবে এক সপ্তাহ। এক সপ্তাহ পর মেয়াদ বাড়ানো হবে কি না তা বিবেচনা করা হবে।
জঙ্গীদের বিরুদ্ধে এতদিন রুটিন অভিযান চালানোর কথা বলে আসছিল আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী।
এখন ঘোষণা দিয়ে ব্যাপকভাবে অভিযান চালানোর বিষয় এসেছে।
সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রীকে হত্যার ঘটনার পর দেখা গেছে, গত কয়েকদিনে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছে।
এই নিহতদের চারজনই সন্দেহভাজন জঙ্গী বলে পুলিশ বলছে।
চট্টগ্রামে পুলিশের একজন কর্মকর্তার স্ত্রীর হত্যার প্রতিক্রিয়ায় পুলিশ এই অভিযান শুরু করছে কি না, এই প্রশ্নে জবাবে শহিদুল হক জানান, একজন নির্দোষ ও ধর্মপ্রাণ নারীকে হত্যার ঐ ঘটনা ছাড়াও নাটোর, ঝিনাইদহ্ এবং ঢাকার কলাবাগানে উগ্রপন্থীদের হাতে খুনের ঘটনা ঘটেছে। তার পরই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই অভিযানে অপরাধী এবং জঙ্গীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিউনিটি পুলিশেরও সাহায্য নেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত