আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন

বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ বিকসান মিয়া নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

সোমবার দিবাগত রাত দেড়টায় সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ জারুলিয়াছড়ি এলাকার একটি তামাক ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিকসান মিয়া নরসিংদী জেলা সদরের পাঁচদোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নেহের সোলাইমান বাড়ির সোলাইমান মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ তাজা গুলি জব্দ করা হয়।

 

স্থানীয়রা জানান, রাতে স্থানীয় দুইভাই তাদের তামাক ক্ষেতে দেখতে গেলে টর্চের আলোতে অস্ত্রসহ ডাকাতদের দেখতে পান। তখন তারা পুলিশকে খবর দেন ও সুকৌশলে এগিয়ে গিয়ে একজনকে ঝাপটে ধরে। পরে তাদের চিৎকারে আশেপাশের তামাক ক্ষেতের লোকজন এগিয়ে আসে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, গতকাল দিবাগত রাত দেড়টায় সোনাইছড়ি ইউনিয়নের একটি তামাক ক্ষেতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্যদের দেখতে পেয়ে স্থানীয়রা নাইক্ষ্যংছড়ি থানায় জানান। এ সময় তাৎক্ষণিক থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় ও ডাকাত দলের একজনকে আটক করে।

তিনি বলেন, আটককৃত বিকসান মিয়ার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত