আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নাইকো দুর্নীতি মামলায় হাসিনাই জড়িত : খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় হাসিনাই জড়িত : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নাইকো দুর্নীতি মামলায় আমাকে টানাটানি করা হচ্ছে অথচ এই মামলায় সঙ্গে আমি জড়িত নই, হাসিনাই জড়িত। তাই নাইকো মামলা চালাতে হলে হাসিনাকেও নিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে ইফতারপূর্ব এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিএনপি চেয়ারপারসন বলেন, এখন বিচারবিভাগ ও বিচারকদের কোনো স্বাধীনতা নেই। আইনের শাসন থাকলে ন্যায় বিচার পেতাম। তাহলে সরকারি দল ও বিরোধী দলসহ সাধারণ মানুষের জন্য আইন ভিন্নতর হতে পারতো না।
এক দেশে দুই আইন চলতে পারে না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘নাইকোর মামলার সাথে আমি জড়িত নয়, শেখ হাসিনা জড়িত। স্বঘোষিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ১৫ টি মামলা ছিল অথচ তার মামলাগুলো মিটে গেল আর আমার মামলাগুলো থেকে গেলো। তার কাছে কি জাদুর কাঠি আছে যে ছুঁয়ে দিলো এমনি মামলা চলে গেল।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নাইকো মামলায় আমাকে টানাটানি করা হচ্ছে অথচ এই মামলায় সঙ্গে আমি জড়িত নই, হাসিনাই জড়িত। তাই নাইকো মামলা চালাতে হলে হাসিনাকেও নিয়ে আসতে হবে।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ আজ কোর্টের নির্দেশ অবমাননা করে একের পর এক কাজ করে যাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে যদি সত্যিকার জাজ এবং বিচারে হাসিনা নিয়ে আসা হয় তাহলে হাসিনার সাজা হবেই হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে থাকেন যে, মামলা দিয়ে, সাজা দিয়ে নির্বাচন করবেন তাহলে সেটা এতো সহজ নয়। সেই নির্বাচন দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না। সেটা হবে একদলীয় নির্বাচন যা হয়েছে বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি। এরশাদ ও হাসিনার মধ্যে কোনো তফাৎ নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান বিচারপিতি টি এইচ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আসম হান্নান শাহ, লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহমদ আযম খান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত