আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মুষ্টিযোদ্ধা আলীকে রাষ্ট্রীয় শ্রদ্ধা না জানানোয় বিএনপির নিন্দা

মুষ্টিযোদ্ধা আলীকে রাষ্ট্রীয় শ্রদ্ধা না জানানোয় বিএনপির নিন্দা

সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা না জানানোয় ক্ষোভ জানিয়েছে বিএনপি।
দলটির অভিযোগ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুষ্টিযোদ্ধা আলীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে সম্মানিত করেছিলেন। এ কারণে তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়নি।
মোহাম্মদ আলীর মৃত্যুতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতারা আলীকে রাষ্ট্রীয় শ্রদ্ধা না জানানোয় সরকারের কঠোর সমালোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মোহাম্মদ আলী মানবতাবাদী নেতা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ সরকার কিছুই বললো না।
সরকারের উদ্দেশ্যে এ বিএনপি নেতা প্রশ্ন রাখেন, কী অসুবিধা হতো, যদি মোহাম্মদ আলী স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত থাকতো? তার স্মরণে কি জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠান করা যেত না?
কোনো ঘটনা ঘটলেই বিএনপিকে দোষারোপ করা হয়- এমন অভিযোগ তুলে 'ব্লেইম গেম' বন্ধের আহ্বান জানান ব্যারিস্টার মওদুদ।
তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এক্ষেত্রে সরকার বিএনপিকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি জঙ্গিবাদ-উগ্রবাদকে সব সময় ঘৃণা করে। বিএনপির অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে। এ অবস্থান অতীতে ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি দাবি করেন, দেশে সহিংসতা ও উগ্রবাদ ভয়ংকর আকার ধারণ করতে যাচ্ছে। দর্জি দোকানি বিশ্বজিৎ থেকে শুরু করে একের পর এক অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। সরকার এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াও শুরু করতে পারেনি।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেছেন। বিএনপিকে বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য হবে? প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে জাতীয় ঐক্যে বিশ্বাসী হলে- সব রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন অর্থাৎ সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি ঐক্যমঞ্চ তথা প্ল্যাটফর্ম তৈরি করুন। কেবল তাহলেই আমরা বিশ্বাস করব, আপনারা সত্যিকার অর্থে এই জঙ্গিবাদ ও উগ্রবাদের অবসান চান।’
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ক্রীড়া সম্পাদক কর্নেল (অব.) আব্দুল লতিফ, বক্সার গিয়াস উদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত