আপডেট :

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

কারাগারের ইতিহাসে প্রথমবারের মত অদ্ভুত এক ঘটনা ঘটালেন লতিফ সিদ্দীকী !

কারাগারের ইতিহাসে প্রথমবারের মত অদ্ভুত এক ঘটনা ঘটালেন লতিফ সিদ্দীকী !

রীতিমতো নাটকীয় বিষয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। এর আগেও বহু মন্ত্রী-এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন প্রতিবাদ ছাড়াই নীরবে মাথা নিচু করে ঢুকে গেছেন কারাগারে। কিন্তু মাথা নিচু করে কারাগারে ঢুকতে আপত্তি জানালেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। তিনি সাফ জানিয়ে দেন তিনি মাথা নিচু করে কারাগারে প্রবেশ করবেন না।তাকে কারাগারে নিতে হলে বড় গেট খুলতে হবে। লতিফ সিদ্দিকীর এ প্রস্তাবে বিব্রত হয় কারা কর্তৃপক্ষ। বাইরে তখন উৎসুক মানুষের ভিড়। ভিড় করেছেন গণমাধ্যম কর্মীরাও। কিন্তু নাছোড়বান্দা লতিফ সিদ্দিকীকে কিছুতেই বোঝাতে পারেননি কারা কর্তৃপক্ষ।এভাবে কেটে যায় ১৭ মিনিট। পরে অনেকটা বাধ্য হয়েই বড় গেট খুলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত থেকে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ার পর বেলা ৩টা ২৫ মিনিটে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নেয়া হয়। এ সময় পুলিশ তাকে কারাগারের ছোট্ট পকেট গেট দিয়ে ভেতরে ঢুকতে বললে বেঁকে বসেন তিনি। লতিফ সিদ্দিকী এ সময় বলেন, ‘আমি এখনও এমপি। গত ৩০ বছরে আমি পকেট গেট দিয়ে ইন বা আউট হইনি।আমি মাথা নিচু করে কারাগারে ঢুকবো না।’ লতিফ সিদ্দিকীর এ কথার পর উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় হয়ে বুকের ওপর দুই হাত আড়াআড়ি রেখে ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন।কিন্তু কোন প্রশ্নের উত্তর দেবেন না বলে মাথা নাড়ান লতিফ সিদ্দিকী। এক পর্যায়ে কারা কর্মকর্তারা বড় গেট খুলে দিলে ভেতরে ঢোকেন লতিফ সিদ্দিকী। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী জানান, লতিফ সিদ্দিকীকে কারাফটকে আনার পরপরই একজন জেলার ভেতরে ঢুকছিলেন। এ সময় কারা ফটক খোলা হলে লতিফ সিদ্দিকীও ভেতরে ঢোকেন।কারা কর্মকর্তারা জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইস্পাতের তৈরী মূল ফটকের গায়ে লাগোয়া ছোট আকারের ‘পকেট গেট’ দিয়েই তারা আসামি ও কয়েদিদের আনা নেয়া করেন। কখনও প্রিজন ভ্যান বা গাড়ি ঢোকানোর দরকার হলে অথবা বিশেষ প্রয়োজনে মূল ফটক খোলা হয়।এছাড়া কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কেউ যখন ভেতরে ঢোকেন তখন সাধারণত বড় গেট খোলা হয়। এদিকে কারাগারের অপর একটি সূত্র জানায়, লতিফ সিদ্দিকীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিভিশন সেলে রাখা হয়েছে। সংসদ সদস্য হিসেবে তিনি ডিভিশন সেল পান। এসব সেলে টিভি থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত