আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিভিউ চাইবেন মীর কাসেম

রিভিউ চাইবেন মীর কাসেম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন।
শনিবার দুপুরে পৌনে ১২টার দিকে কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী মতিউর রহমান আকন এ তথ্য জানান।
তিনি সাংবাদিকদের জানান, মীর কাসেম আলী মৃত্যুদণ্ড রায়ের রিভিউ আবেদন করবেন। এ জন্য আমাদের সব প্রস্তুতি নিতে বলেছেন।
রিভিউর জন্য আপিলের রায়ের 'সার্টিফায়েড কপি' পেতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসেম আলীর ছেলেসহ পাঁচজন বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে এসে সাক্ষাতের জন্য আবেদন করেন। পরে তাদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। রিভিউর ব্যাপারে আইনজীবীরা ও মীর কাসেম আলী প্রায় ৪৫ মিনিট কারাগারের ভেতর কথা বলেছেন।
২০১২ সালে গ্রেফতারের পর থেকেই মীর কাসেম এ কারাগারে বন্দি। একাত্তরে মানবতাবিরোদী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেলে রাখা হয়েছেন বলে কাশিমপুর কারাগারের জেলার নাশির আহমেদ জানিয়েছেন।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ৮ মার্চ আপিলের রায়েও বহাল থাকে সেই সাজা।

শেয়ার করুন

পাঠকের মতামত