আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘না পাইলাম মাছ, না পাইলাম কোনো সরকারি সহায়তা’

‘না পাইলাম মাছ, না পাইলাম কোনো সরকারি সহায়তা’

নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার জেলেদের ভাগ্যে জোটেনি সরকারী খাদ্য সহায়তা চাল। সহায়তা না পাওয়ায় নিষেধাজ্ঞা কালীন সময়ে অধিকাংশ জেলেদের বিকল্প কোন আয় না থাকায় পরেছেন বিপাকে।

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের ৫টি অভয়াশ্রমে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা ঘোষণা করেন মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার মধ্যে বাউফলের চররুস্তুম থেকে ভোলা জেলার চরভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা রয়েছে। উপজেলার মোট নিবন্ধিত জেলে ৬হাজার ৫শ ২১জন। এদেরকে এই সময়ে চার কিস্তিতে ৪০ কেজি করে মোট ১শ ৬০ কেজি খাদ্য সহায়তা হিসাবে চাল পাওয়ার কথা রয়েছে। অথচ নিষেধাজ্ঞার এক সপ্তাহ অতিবাহিত হলেও উপজেলার কোন জেলে খাদ্য সহায়তা পায়নি।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে চর অডেল গ্রামের জেলে বলেন, ‘নদীতে এমনিতই মাছের আকাল। তারপরে যা পাওয়া যেত তা দিয়ে ধার দেনা করে সংসার মোটামুটি চলে যেত। ভাবছিলাম সরকারি খাদ্য সহায়তা শুরুতেই পাব তা দিয়ে পরিবার নিয়ে রমজান মাসটা ভালো ভাবে কাটিয়ে দিব। কিন্তু কোন আশাই আমাদের পূরণ হল না। না পাইলাম মাছ, না পাইলাম এখন পর্যন্ত কোন সরকারি সহায়তা। আশা ছিল রোজার মাসটা কোন রকম দুশ্চিন্তা ছাড়াই ইবাদাত করে কাটিয়ে দিব। যে অবস্থা দেখি তাতে ধারদেনা বেড়েই চলছে।’

কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের চাষি দলিল উদ্দিন মোল্লা বলেন, অধিকাংশ জেলে ধারদেনা ও কিস্তিতে জর্জরিত। নিষেধাজ্ঞা কালীন সময়ে কিস্তি বন্ধ থাকলে আমরা উপকৃত হব। প্রশাসন যদি কিস্তি বন্ধ রাখে আমাদের চাপ কমে আসবে।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, জেলেদের খাদ্য সহায়তা দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত