আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পিরোজপুরে রড চুরির অভিযোগের পর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে রড চুরির অভিযোগের পর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই তিনজনের বিরুদ্ধে সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ ওঠার পর দল থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

ওই তিন নেতা হলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন (শাহীন), ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত খান (৫০) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের দলীয় প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ–পদবি থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া নাজিরপুর উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতা–কর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে লোহার রড চুরির ঘটনা ঘটে। এতে বহিষ্কৃত তিন নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। রড চুরির ঘটনায় মঙ্গলবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মাটিভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম।

রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সরদার সাফায়েত হোসেন বলেন, তিনি এলাকার বাইরে আছেন। তিনি বিএনপির গ্রুপিংয়ের শিকার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।


সূত্রঃ প্রথম আলো 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত