আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কিশোরীকে ধ র্ষ ণ, বাবা গ্রেপ্তার

কিশোরীকে ধ র্ষ ণ, বাবা গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বাবার পাশবিকতার ব্যাপারে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে কিশোরী।

রামপুরা থানার ওসি আতাউর রহমান সমকালকে জানান, রামপুরার পূর্ব হাজীপাড়ায় বউ বাজারে ভাড়া বাসায় থাকে ভুক্তভোগী কিশোরীর পরিবার। বাবা ও দুই ভাই–বোনের সংসারে তাদের। শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পান। এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিশোরীকে উদ্ধার করা হয়।

কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওসি জানান, মাস খানেক আগে কিশোরীর মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে। এমনকি যখন তার মা বেঁচে ছিলেন তখনও একাধিকার ধর্ষণের শিকার হয় সে। মেয়েটি যে বর্ণনা দিয়েছে তা ভয়াবহ। কারও বাবা এমন হতে পারে এটা চিন্তারও বাইরে।


ওসি বলেন, অভিযুক্ত ব্যক্তির তিন সন্তানের মধ্যে অপর একজনে বয়স আড়াই বছর। আরেকজনের ৫ বছর। ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল। ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা। তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে। আসামি পেশায় রিকশাচালক। রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত