আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের তৈরি প্লেন

দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের তৈরি প্লেন

চার দিন আগে আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের পর আবারও আকাশে উড়লো জুলহাস মোল্লার তৈরি প্লেন। গত রোববার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে তার তৈরি প্লেনটি ওড়ানো হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক ও সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা।  

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের গবেষণা ও উদ্ভাবনকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় একাডেমিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে। 'জুলহাসের তৈরি যানটি আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আমরা কাজ করবো। পাশাপাশি তার পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবো।'  


এই সময় বিসিএল অ্যাভিয়েশনের একটি 'আর ৬৬ মডেলের হেলিকপ্টারে' মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে ওড়ার সুযোগ পান জুলহাস। একই সঙ্গে বিমানের কারিগরি দিক নিয়ে নানা পরামর্শও দেওয়া হয় তাকে।  

জুলহাসের উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহ জানিয়ে বঙ্গ টিস নামে একটি সফটওয়্যার প্রতিষ্ঠান তার হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়।   

 'জুলহাসের উদ্ভাবনী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাকে সঠিক শিক্ষার সুযোগ দিতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকা লাগে। তাই তার জন্য আর্থিক সহায়তা দরকার। বুয়েট কিংবা অ্যাভিয়েশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত।'  

তিনি আরও বলেন, জুলহাসের বিষয়ে তিনি নিয়মিত খোঁজ রাখবেন এবং ভবিষ্যতে তার গবেষণাকে এগিয়ে নিতে সার্বিক সহায়তা করবেন।  

'ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার স্বপ্নপূরণ করেছেন। তিনি আমার মা ও ছোট ভাইকে হেলিকপ্টারে তুলে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছেন। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আগেও আমার কাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আমি আমার গবেষণা চালিয়ে যেতে চাই।'  

তার লক্ষ্য একদিন তার তৈরি বিমান দেশ-বিদেশের আকাশে উড়বে।  

অনেক দর্শনার্থী জুলহাসের প্লেন দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। তাদের আগ্রহের কথা মাথায় রেখে তিনি এক মিনিটের জন্য প্লেনটি আকাশে ওড়ান।  

মাত্র দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি আরসি মডেলের প্লেন ওড়ানোর পর থেকেই জুলহাস আলোচনায় আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাজ দেখতে ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।  

এর আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন।  

জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত